ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার হয়েছেন মোট ১২ জন। তাদেরকে আজ ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের ৮ নম্বর আমলী আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে ১২ জন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনের রিমান্ড



