spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ব্যস্ত মায়েদের ত্বকের সমস্যা মেটাবে রান্নাঘরে থাকা যে উপাদান

জেড নিউজ, ডেস্ক:

কেবল শিশুদের মায়েরাই জানেন, সারাদিনের ব্যস্ততা কাকে বলে! সন্তানের যত্ন ও ঘরের কাজ সব শেষ করে, দিনের শেষে একটু সময় পেলে তড়িঘড়ি করে গোসল করে বিছানায় গা এলিয়ে দিতে পারলেই যেন শান্তি। তার ওপর চাকরি করলে তো কথাই নেই। ত্বকের যত্ন নেওয়া তখন হয়ে ওঠে বিলাসী ভাবনা। কিন্তু তারপরও প্রত্যেকেই চায় নিজেকে আকর্ষনীয় ও প্রানবন্তভাবে সকলের সামনে উপস্থিত করতে।

খুব ঘটা করে অনেক সময় নিয়ে রূপচর্চা করতে না পারলেও, কাজের ফাঁকে রান্নাঘরে থাকা একটি প্রয়োজনীয় উপাদান দিয়ে ত্বকের যত্ন করা সম্ভব। গর্ভকালীন ও প্রসবোত্তর কিছু ত্বকের সমস্যা থাকে, যেগুলো চট করে সমাধান করা সম্ভব নয়। তবে উপায় জানা থাকলে সেগুলোকেও নিয়ন্ত্রনে আনা সম্ভব।

এই জাদুকরি উপকরণটি হলো ময়দা। ত্বকের বয়স কমানোসহ, রোমকূপ বড় হয়ে যাওয়া ও রোদে পোড়া দাগ তুলতেও ময়দার জুড়ি নেই। ত্বকের সমস্যা বুঝে প্যাক তৈরি করতে হবে। তাহলে জেনে নেয়া যাক ত্বককে টান টান রাখতে কিভাবে ময়দার প্যাক তৈরী করতে হবে।

ত্বক টান টান রাখতে দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ ময়দা ও সামান্য পানি মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর তোয়ালে দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের লোমকূপ ছোট হবে। পাশাপাশি ত্বক গভীরভাবে পরিচ্ছন্ন হয়ে উজ্জ্বল হয়ে উঠবে।

এছাড়া দুই টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখে, গলায় ও ঘাড়ে লাগাতে হবে । ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়