নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নাটোর জেলা পরিবেশ অধিদপ্তর ও সহকারী ম্যাজিস্ট্রেট ভূমি আবির হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে (বিএসবি) নামের লিজকৃত এমএসএস ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।
লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবির হোসেন জানান, ভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের ইটভাটা ভেঙে দেয়া হয় এবং এর মালিক ওয়ালিউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসাথে ইট ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবির হোসেন।



