spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিসি এসপিদের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

জেড নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীতে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বৈঠকের বিষয়ে জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচন আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং প্রশাসনিক সমন্বয়সহ নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গেও পৃথক বৈঠক করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়