গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর রপ্তানি ও রেমিট্যান্স আয় বেড়ে যাওয়ায় রিজার্ভের ওপর চাপ কমেছে। গত তিন বছরের ঘাটতির পর ২০২৪-২৫ অর্থবছরে দেশের বৈদেশিক লেনদেনে উদবৃত্ত দেখা যাচ্ছে।যার ধারাবাহিকতায় জুলাইয়ে দেশের রপ্তানি বেড়ে হয়েছে ৪৭৭ বিলিয়ন ডলার। যা আগের বছরের জুলাইয়ে ৩৮২ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি এ তথ্য জানিয়ে বলছে, ২০২২ সালের নভেম্বরের পর এই প্রথম মাসভিত্তিক রপ্তানি আয়ের মধ্যে এটিই সর্বোচ্চ।
নতুন অর্থবছরের প্রথম মাসে ওষুধ, চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্য ও তৈরি পোশাকের রপ্তানি বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি হয়েছে। হিমায়িত মাছ, শাক-সবজি ও তামাক রপ্তানি বেড়েছে।
জুলাইয়ে রেমিট্যান্স আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়ে যাওয়ার কথা বাংলাদেশ ব্যাংক জানানোর একদিন পর ইপিবি মাসভিত্তিক রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে।
জেড নিউজ, ঢাকা।



