চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কারযবালা মোড়ে মালবাহী ট্রলি উল্টে মনিরুল ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওভারটেকের সময় ট্রলির একটি চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল ইসলাম।
নিহত ব্যক্তি শিবগঞ্জের মরদা নয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রলিটি জব্দ করে দুর্ঘটনার কারণ যাচাই করছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া।



