spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কালকিনিতে কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি :

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার আয়োজনে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৫ নভেম্বর) সকাল ১১টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালকিনি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ইকরাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

কালকিনি কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ মিরাজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধির জন্য কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যাপক ভূমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের আরো সচেতন হতে হবে। কোনভাবেই যেন কোমলমতি এসব শিক্ষার্থীদের উপর অতিরিক্ত পড়াশোনার চাপ না দেওয়া হয় সে ব্যাপারেও সকলকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার ১২টি কেজি স্কুলের ৯৮ জন ট্যালেন্টপুল এবং ৯০ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়