জেড নিউজ, ঢাকা:
বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার জন্য ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ কমাতে হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন বাজেট প্রণয়ন করা ঠিক হবে না যাতে মূল্যস্ফীতি বেড়ে যায়, সাধারণ মানুষ কষ্টে পড়ে। আজ সোমবার ডিসিসিআই সমকাল ও চ্যানেল ২৪- আয়োজিত বাজেট আলোচনায় আর্থিক খাত সম্পর্কিত সেশনে বক্তারা এ কথা বলেন।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মোট চারটি সেশনে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
এসময়, বক্তারা বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ যত কম হবে তত ভালো। বর্তমান বাস্তবতায় সরকারকে পপুলিস্ট বাজেট না দিয়ে সংকোচনমূলক বাজেট করতে হবে। সতর্কতার সাথে বাজেট দিতে হবে। এমন বাজেট প্রণয়ন করা ঠিক হবে না যাতে মূল্যস্ফীতি বেড়ে যায়, সাধারণ মানুষ কষ্টে পড়ে।





