spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

৩০ জুলাই : লাল জুলাইয়ের সূচনা, মার্চ ফর জাস্টিস কর্মসূচীর ঘোষণা

৩০ জুলাই ২০২৪, দিনটি ছিলো মঙ্গলবার। এদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচী ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচী অনুযায়ী সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে পরদিন বুধবার দুপুর সাড়ে ১২টায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার কথা বলা হয়।

সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে এ কর্মসূচি পালনেসর্বাত্মক সহযোগিতা এবং দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। এছাড়া পুলিশের গুলিতে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙানোর কর্মসূচীও পালন করা হয়। শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ তাদের প্রোফাইল লাল করে গণহত্যার প্রতিবাদ জানায়।

এদিন রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনের সমর্থনে ও হাসিনার পদত্যাগের দাবিতে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সেসব কর্মসূচীতে বাধা দেয় ও হামলা করে।

এদিকে আন্দোলন দমাতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেও আন্দোলন থামেনি। উপরন্তু এ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যাকে আড়াল করতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে হাসিনা সরকার।
জেড নিউজ, ঢাকা।

জনপ্রিয়