০১/০৬/২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের সমালোচনায় গুজব লীগ

    গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটি অডিও কল রেকর্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। দেশী বিদেশী বিভিন্ন গণমাধ্যম এটি নিয়ে সংবাদও প্রচার করেছে।

    ঐ অডিও কলে শেখ হাসিনাকে বলতে শোনা যায়- ছাত্রদের ওপর প্রানঘাতী বুলেট ছোঁড়ার নির্দেশনা দিচ্ছেন। সম্প্র্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই অডিও রেকর্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। রিপোর্টে তারা জানায়, যাচাই বাছাইয়ের মাধ্যমে এটি প্রমানিত হয়েছে যে, গুলির নির্দেশদাতা শেখ হাসিনাই ছিলেন, কন্ঠস্বরটি তারই ছিলো।

    তবে, আল জাজিরার এ অনুসন্ধানী প্রতিবেদনকে মিথ্যা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে আওয়ামী লীগ। ফেসবুক পেজে তারা বলছে, আল জাজিরার রিপোর্টটি পক্ষপাত দুষ্ট এবং সেখানে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে।

    মূলত গত জুলাইয়ে ছাত্র আন্দোলনে যখন পুরো দেশ উত্তাল সেসময় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে প্রাণ হারায় প্রায় দেড় হাজার ছাত্র-জনতা। এসব হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা যখন বিচারের মুখোমুখি, তখন বিচার বাধাগ্রস্থ করতেই আওয়ামী গুজব লীগ এমন অপপ্রচারে নেমেছে।
    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়