spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আবার দুই লাখ টাকা ছাড়াল সোনার ভরি, তিন দিনে বাড়ল ৪৭২৪ টাকা

জেড নিউজ, ঢাকা:

সোনার দাম আবার ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়ে গেল। আজ সকালে দাম বেড়ে যাওয়ায় সোনার দাম আবার এই সীমা পেরিয়ে গেছে।

দেশের বাজারে সোনার দাম এই বাড়ছে তো এই কমছে। টানা সাত দিনে সোনার দাম দুই দিন কমেছে, পাঁচ দিন বেড়েছে। আজ শনিবার সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। গতকাল দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবারও সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। অর্থাৎ তিন দিনে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।

আজ দাম বৃদ্ধির পর ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ভরিতে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। সোনার দামের সঙ্গে ভরিতে আড়াই হাজার টাকা ভ্যাট যুক্ত করা আছে। ফলে ক্রেতাদের আলাদা করে ভ্যাট দিতে হবে না।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়