spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা

জেড নিউজ ডেস্ক : 

আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাদেরও মারধর করেন।

এক শ্রমিক অভিযোগ করে জানান, অন্য কারখানার শ্রমিকেরা কেন কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি রিকশা থেকে নামিয়েও শ্রমিকদের মারধর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই কিছু কারখানার শ্রমিকেরা আজ কর্মস্থলে উপস্থিত হলেও, কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির মুখে ৯টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ না করে বসে ছিলেন বলেও জানান তিনি।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন বন্ধ রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়