spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফেনীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার দুই নেতা

জেড নিউজ, ঢাকা:

ফেনীর সোনাগাজীতে সমবায় দলের আহ্বায়ক সালাহ উদ্দিন আকবর (৪৪) কে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা ইবনে জাহিদ (৩৪) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পুলিশের তল্লাশিচৌকি থেকে তাদের গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সালাহ উদ্দিন আকবর ও ইবনে জাহিদকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ৭ দশমিক ৬২ মিলিমিটার মাপের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের হাতে গ্রেফতার সালাহ উদ্দিন আকবর নিজেকে সোনাগাজী উপজেলা সমবায় দলের আহ্বায়ক ও ইবনে জাহিদ নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিতে সমবায় দল নামে নিবন্ধিত কোনো সংগঠন নেই। তাই এ ধরনের পরিচয় গ্রহণযোগ্য নয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, গ্রেফতার দুজন অত্যন্ত কৌশলে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন বহন করছিলেন। তবে পুলিশের তল্লাশিচৌকি এড়িয়ে যেতে পারেননি তারা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়