জেড নিউজ স্পোর্টস:
বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানকে সভাপতি ও ল্যাবএইড গ্রুপের এমডি সাকিফ শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, মোহাম্মদ ফরিদ আলম, ইমরান চৌধুরী, মুহাম্মদ কামরুল হাসান, যুগ্ম সম্পাদক শারমিন আক্তার রত্না ও ডি এম রফিকুল ইসলাম রাজিব, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা এডঃ মাহফুজুল ইসলাম জানু, সদস্য মোঃ উজ্জ্বল হোসেন, ডা. মোহাম্মদ আবু নাসের, কাজী ফাহাদ মোস্তফা, হাসেন আলী, সাহেদ আহমেদ, মোঃ আব্দুর রাফিউল আলম, মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী রিংকি, হাবিবুর রহমান, রাজিব হাসান, আসিফ হোসেন খান, সায়মা ফিরোজ, মঈন ইকবাল, মোহাম্মাদ আব্দুল হান্নান, শাহ আবদুল্লাহ মাসুদ, শহিদুজ্জামান, রফিক আহমেদ, মোহাম্মাদ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী ও মো: ইব্রাহিম রানা। এই কমিটি আগামী তিনমাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।





