১৪/০৪/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হারানো জিনিস ফিরে পেতে যে দোয়া পড়বেন

    জেড নিউজ ডেস্ক:

    দৈনন্দিন জীবনে আমাদের প্রিয় বা প্রয়োজনীয় কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হওয়া অস্বাভাবিক নয়। মূল্যবান কোনো বস্তু হারিয়ে গেলে আমরা বিচলিত হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম কাজ হলো আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর সাহায্য প্রার্থনা করা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে হারানো জিনিস খুঁজে পেতে নির্দিষ্ট কিছু আমল ও দোয়ার বর্ণনা পাওয়া যায়, যা আমাদের দুশ্চিন্তা লাঘবে এবং হারানো বস্তু ফিরে পেতে সাহায্য করতে পারে।

    রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ হলো—যেকোনো বিপদ বা পেরেশানিতে তিনি সালাত বা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের (নামাজ) মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা: ৪৫)

    বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে একটি বিশেষ আমলের বর্ণনা পাওয়া যায়। তিনি বলতেন, কারও কোনো কিছু হারিয়ে গেলে সে যেন উত্তমরূপে অজু করার পর দুই রাকাত (নফল) নামাজ আদায় করে এবং তাশাহুদ (আত্তাহিয়াতু) পড়ার পর এই দোয়াটি পাঠ করে—‘বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রাদ্দাদ দ্বাল্লাহ; উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বি-ইজ্জাতিকা ওয়া সুলতানিকা; ফা-ইন্নাহা মিন আতায়িকা ওয়া ফাদ্বলিক।’

    অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি। হে পথহারাদের পথপ্রদর্শক, হে হারানো বস্তু ফিরিয়ে দানকারী! আপনার সম্মান ও ক্ষমতার উসিলায় আমি প্রার্থনা করছি—আপনি আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। নিশ্চয়ই এটি আপনার দান এবং অনুগ্রহ।’

    অথবা এই দোয়াও করা যায়—‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা।’ অর্থ: ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর দিকেই ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমাকে আমার এই মসিবতের প্রতিদান দিন এবং তার বদলায় আরও ভালো কিছুদিন।’ (সহিহ্ মুসলিম: ২১৬৬)

    হারানো জিনিস ফিরে পেতে দোয়ার পাশাপাশি সাধ্যমতো খোঁজাখুঁজি করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়াও ইসলামের শিক্ষা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়