spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

জেড নিউজ, ঢাকা:

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস।

জানা গেছে, শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে।

শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়