১৪/০৪/২০২৬, ২০:২২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    জেব্রার গায়ে ডোরাকাটা দাগের রহস্য কী?

    জেড নিউজ ডেস্ক :

    প্রকৃতি বড়ই রহস্যময়। বনের সবুজ বা ধূসর প্রান্তরে জেব্রার শরীরজুড়ে সাদা-কালো দাগগুলো প্রথম দেখায় বেশ অদ্ভুত মনে হতে পারে। যেখানে অন্য সব বন্য প্রাণী নিজেদের লুকিয়ে রাখতে চারপাশের পরিবেশের সঙ্গে রং মিলিয়ে চলে, সেখানে জেব্রার এমন নজরকাড়া রূপ কেন? এটি কি শুধুই সৌন্দর্যের জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় জেব্রার এমন বিচিত্র সাজের পেছনে বেশ কিছু চমকপ্রদ কারণ বেরিয়ে এসেছে।

    জেব্রার ডোরার প্রধান কাজ হলো শিকারিকে ধোঁকা দেয়া। বিজ্ঞানীরা একে বলেন ‘ডিসরাপ্টিভ কালারেশন’। যখন জেব্রারা দলবদ্ধভাবে দাঁড়ায় বা দৌড়ায়, তখন তাদের শরীরের ডোরাগুলো এক ধরনের ‘ভিজ্যুয়াল ইলিউশন’ তৈরি করে। এতে সিংহ বা হায়েনার মতো শিকারিরা সহজে আলাদা করে যে কোনো একটি জেব্রাকে লক্ষ্য করতে পারে না। জেব্রাদের এ ডোরাগুলো চলন্ত অবস্থায় তাদের মধ্যে এক ধরণের বিভ্রান্তি তৈরি করে। এতে শিকারি বুঝতে পারে না জেব্রাটি আসলে কোন দিকে যাচ্ছে বা কত দ্রুত এগোচ্ছে।

    জেব্রারা দলবদ্ধভাবে দৌড়ানোর সময় ‘ডিসরাপ্টিভ কালারেশন’ এর কারণে ‘ভিজ্যুয়াল ইলিউশন’ তৈরি হয়। ফলে শিকারি খুব সহজেই বিভ্রান্তিতে পরে

    তবে প্রশ্ন হলো— জেব্রার শরীর কি সাদা যার ওপর কালো দাগ, নাকি কালো যার ওপর সাদা দাগ? আফ্রিকান ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, সব প্রজাতির জেব্রার চামড়ার রঙ আসলে কালো। তাদের প্রতিটি পশম যে ফলিকল থেকে জন্মায়, সেখানে থাকা মেলানোসাইট তাদের পশমের রং নির্ধারণ করে। কালো পশমে মেলানিন রঞ্জক প্রচুর থাকলেও সাদা পশমের ক্ষেত্রে এ কোষগুলো রং তৈরি করা বন্ধ করে দেয়। যেহেতু মেলানিন তৈরি হওয়াই জেব্রার স্বাভাবিক জৈবিক অবস্থা এবং সাদা দাগগুলো রঞ্জকের অনুপস্থিতি মাত্র। তাই বলা যায়, জেব্রা আসলে কালো রঙের প্রাণী, যার ওপর সাদা পশমের ডোরাকাটা দাগ রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়