জেড নিউজ, ঢাকা:
প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ পাচ্ছে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জামায়াতে ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতের জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে তারা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চান। সেজন্য দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করা হয়েছে যে তারা যেন ডেপুটি ঠিক করেন। এবং স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।



