পিরোজপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় পিরোজপুরেও নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ করা হয়। বই বিতরণ কালে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ দেখা গেছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, প্রাথমিক শিক্ষার ৯৮৯ প্রতিষ্ঠানের ১ লক্ষ ১০ হাজার শিক্ষার্থীদের মধ্যে এবং মাধ্যমিক, দাখিল, ইফতেদায়ী ও ভোকেশনাল এর ১ লক্ষ ৩৯ হাজার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, নতুন বছরের বই হাতে পেয়ে তাদের অনেক ভালো লাগছে। নতুন বই, নতুন বছরে স্বপ্ন পূরণ করতে বাড়িতে গিয়ে ভালোভাবে লেখাপড়া শুরু করার কথা জানান শিক্ষার্থীরা।



