জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন- জেডআরএফ এর পরিচালক ডাঃ শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।
এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তাঁর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।



