১৮/০৪/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    লক্ষ্মীপুরে ১০ হাজার টাকার চুক্তিতে নির্বাচন অফিসে আগুন: পুলিশ সুপার

    লক্ষ্মীপুরে প্রতিনিধি:

    লক্ষ্মীপুর প্রতিনিধি: ১০ হাজার টাকা চুক্তিতে জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনায় রুবেল নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার আবু তারেক তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

    অভিযুক্ত রুবেল লক্ষ্মীপুর পৌরসভা (১০নং ওয়ার্ড) মজুপুর  গ্রামের ব্যাপারী বাড়ীর মৃত আবুল হাসেমের ছেলে ও সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।

    পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামাল (এমপি’র) এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে রুবেলকে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরবর্তী সময় চুক্তির ৮ হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী। এছাড়া তার ছোট ভাই আব্দুল আজিজ হাকিম ছাত্রলীগ করার কারণে তার বিদ্যুৎ অফিস থেকে চাকরি চলে যায়। দীর্ঘদিন বেকারত্ব থাকার কারণে আসামি রুবেল লোভে পড়ে আগুন দেয় জেলা নির্বাচন অফিসে। গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। (আজ) শুক্রবার আদালতে নেওয়া হলে রুবেল আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়