spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে: তারেক রহমান

অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে। দেশে পৌঁছানোর পর নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে এখন ঢাকায় পা রাখার অপেক্ষায়। এর মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ।

এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা দিতে ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা। আর পূর্বাঞ্চলের তিনশ ফিটে এরইমধ্যে অর্ধ কোটির বেশি নেতাকর্মী জমায়েত হয়েছেন। বাস, ট্রেন ও ট্রাকসহ যে যেভাবে পেরেছেন নেতাকে একপলক দেখতে ব্যানার, ফেস্টুন হাতে ঢাকার পথে রওয়ানা হয়েছেন। এখন তার কথা শোনার অপেক্ষায় গোটা জাতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়