১৯/০৪/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ভারত ওসমান হাদিকে হত্যা করেছে: শিখ নেতা পান্নুন (থাম্ব)

    জেড নিউজ, ঢাকা:

    হাদি হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ সাতটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শিখস ফর জাস্টিসের জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ডাক দিয়েছিলেন।

    ঘোষণা অনুযায়ী, ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরেন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করে শিখ জনগোষ্ঠী। এসময় কনস্যুলেটগুলো বন্ধ করার দাবি জানান তারা।

    শিখ নেতা পান্নুন বলেন, ভারতীয় কনস্যুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করেছেন তারা, যাতে বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারত সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায় এবং মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে আসে।

    তিনি বলেন, শিখস ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্তহত্যার পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। ভারত ইতোমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে। তাই কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেয়ার ডাক দিয়েছেন। কারণ এগুলোকে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা র-এর কেন্দ্র বলে মনে করেন। এখান থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।

    একইভাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দায়ী করেন এই শিখ নেতা। বলেন, তিনিই ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন, হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। এই দূতাবাস থেকেই হত্যাকাণ্ড, গুপ্তচরবৃত্তি ও নজরদারির কার্যক্রম পরিচালিত হয় বলে দাবি করেন ওই শিখ নেতা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়