spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে হামলার চেষ্টা

জেড নিউজ, ঢাকা:

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। তাদের এই কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢুকে হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী অন্যদিনের তুলনায় আজ একটু সক্রিয় দেখা যায়।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর বাধায় ব্যর্থ হয়ে বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে।

আগে থেকে ঘোষণা দিয়ে করা কর্মসূচি ঘিরে বাংলাদেশ হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মোতায়েন করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য।

তবে কূটনৈতিকভাবে সুরক্ষিত এলাকায় এভাবে বিক্ষোভের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। এ নিয়ে গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্নও তোলা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত। অনুমতি ছাড়া সেখানে এ ধরনের বিক্ষোভের ঘটনা স্বাভাবিক নয় বলে প্রশ্ন তোলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়