২০/০৪/২০২৬, ২:৫৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার অপবাদ থেকে আমরা মুক্তি চাই: সিইসি

    জেড নিউজ:
    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থতা ও নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার জন্য সামগ্রিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

    সিইসি বলেন, ‘এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। এই অপবাদ আমরা ঘোচাতে চাই। প্রমাণ করতে চাই, আমরা সঠিক–সুন্দর নির্বাচন করতে পারি। এটা সম্ভব কেবল আইনের শাসনের মাধ্যমে।’

    আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থাপনা–বিষয়ক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে সিইসি এ কথা বলেন।

    এ আয়োজনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে ব্রিফ করেন সিইসি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।

    প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন। আমার বুঝিয়ে বলার দরকার নেই। এ ক্রান্তিলগ্নে আমাদের ওপরে যে দায়িত্ব এসে পড়েছে, যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়