জেড নিউজ, ঢাকা:
রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান।জানান, আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে। তার বাবার নাম মো. জাকির হোসেন। তিনি বলেন, যতটুকু শুনেছি মৃত জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন।
রাজধানীর হাজারীবাগে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার



