spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

‘ধুরন্ধর’ সিনেমার যত রেকর্ড

প্রায় আড়াই বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ৫ ডিসেম্বর ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। চলতি বছরে রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি। আদিত্য ধর নির্মিত এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এরই মধ্যে বেশ কিছু রেকর্ড গড়েছে সিনেমাটি।

সাত বছরে রণবীরের সবচেয়ে বেশি আয়
‘ধুরন্ধর’ সিনেমার বর্তমান আয়ের নিরিখে, রণবীর সিং তার অভিনীত ‘সিম্বা’ সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। ‘সিম্বা’ সিনেমা শুধু ভারতে আয় করে ২৪০.৩০ কোটি রুপি। গত সাত বছরে রণবীর সিং অভিনীত যত সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে সর্বোচ্চ আয়কৃত (গ্রস) সিনেমা ‘ধুরন্ধর’। কেবল তাই নয়, রণবীরের ২০ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’ দ্বিতীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়