১৯/০৪/২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান

    জেড নিউজ, ঢাকা:
    দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে মৃত্যুদণ্ডাদেশ জারির পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়, আমরা (সরকার) ভারত সরকারের প্রতি আহ্বান জানাই- তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়