২৩/০৪/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    টুয়াখালীতে কৃষি প্রণোদনা বিতরণ

    পটুয়াখালী প্রতিনিধি :
    ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রণোদনা বিতরণ করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল রহমান শাহিন, উপজেলা আরডিও আরিফ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগী নারী-পুরুষরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, ফেলন ও শাকসবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ বছর মোট ৫ হাজার ৫০৫ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়