জেড নিউজ, ঢাকা:
সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে সরকারপ্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে একথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
বিটিএমএ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন। বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে, তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের এই দুরবস্থা হতো না বলে জানান।
পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সব সংকট জানার পর শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





