০২/০৭/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, দুশ্চিন্তায় বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে ইসরায়েল কোনো দেশ নয় বরং এটি বৃহত পরিসরে একটি মার্কিন ঘাঁটি। যা রক্ষায় হঠাৎই ইরানের পরমানু স্থাপনায় চালায় ট্রাম্প প্রশাসন। দেশটির পার্লামেন্ট ও জনগণের বিরোধীতার পরও এই কাপুরোষচিত হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। কেবল ক্ষেপনাস্ত্র হামলাই শেষ নয়, আসছে অর্থনৈতিক টর্নেডো। যাতে হয়তো তছনছ হয়ে যাবে পুরো ইউরোপ। প্রভাব পড়বে বাংলাদেশেও।

    সদ্য সংবাদ হলো- ইরানের ওপর বেআইনী হামলার ঝাঝ যে এতো বেশি হবে তা হয়তো বুঝতেই পারেনি মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। তাইতো এখন আলোচনার প্রস্তাব দিচ্ছে চীনের হাতে পায়ে ধরে। যদিও প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ খোমেনির ইরান।

    ইতিমধ্যে ইরানের পার্লামেন্টের সিদ্ধান্ত এসেছে বাণিজ্যের প্রধান লাইফলাইন হরমুজ প্রনালী বন্ধ করা হবে। আর তাতেই গলা শুকিয়ে গেছে মার্কিনীদের। দুশ্চিন্তার গাঢ় ছাপ পড়েছে পশ্চিমা নেতাদের কপালে।হরমুজ প্রনালি বন্ধ হলে বিশ্বে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটবে। ইতোমধ্যেই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। আর উপসাগরীয় দেশগুলো থেকে তেল না গেলে ইউরোপে নেমে আসবে স্থবিরতা।

    সূত্র বলছে, ইরান বিশ্বে নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। প্রতিদিন প্রায় ৩ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে দেশটি। এর মধ্যে প্রায় অর্ধেক রপ্তানি করে এবং বাকি অংশ স্থানীয়ভাবে ব্যবহার করে। জাপানি আর্থিক প্রতিষ্ঠান এমইউএফজি জানিয়েছে, এই যুদ্ধ কতদিন চলবে ও এর ফল কী হবে তা অনিশ্চিত। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১০ ডলার পর্যন্ত বাড়তে পারে। আর তেমনটি হলে বাংলাদেশও যে বিপাকে পড়বে সেটি তো কোনো তত্ত্ব নয় বরং দুইয়ে দুইয়ে চার মেলানো সহজ অংক।
    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়