spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কালকিনিতে উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ। তার নামে ২০২১ সালের আরো একটি মামলা রয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, “রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়