৩০/০৬/২০২৬, ১৫:৪৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০

    জেড নিউজ ডেস্ক:

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের লোকজন। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে থেমে থেমে এ সংঘর্ষ চলছে।

    এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের ১ লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান। এতে খাদিম নিহত হন।

    পরে গতকাল সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজের পর আবারও সংঘর্ষে জড়ান দুই গ্রামের বাসিন্দারা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।

    এরপর আজ মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন।

    সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়