১৪/০৪/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দুবাইয়ে শামীম ওসমানের কেক কাটার ছবি নিয়ে যা জানা গেল

    জেড নিউজ ডেস্ক:

    ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

    তবে সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে ইঙ্গিত মেলে শামীম ওসমান এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেই ছবিতে দাবি করা হয় তার নাতি এখন দুবাইয়ে কেক কাটছেন।

    সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি। ১১ এপ্রিল রাতে পোস্ট করা সেই ছবিটি ইতোমধ্যে ৫২০ বার শেয়ার করা হয়েছে।

    তবে, ভাইরাল সেই ছবিটি পুরোনো বলে জানা গেছে। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এই ছবিটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

    ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, সালমা ওসমান লিপি নামের ফেসবুক অ্যাকাউন্টটিও ভুয়া। গত ১ মার্চ এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। এরপর থেকেই এই অ্যাকাউন্টটি নানা গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়