১৯/০৪/২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শখের নৌকা ১০০ হাত লম্বা, খরচ ১০ লাখ টাকা

    মাদারীপুর প্রতিনিধি:
    শখের বশে ১০ লাখ টাকায় একশ হাত লম্বা বাইচের নৌকা বানালেন মাদারীপুরের কালকিনির ভাটোবালির দেলোয়ার আকন।
    নৌকা বাইচ অংশ নেয়া, তার কাছে নেশার মতো। নতুন প্রজন্মকেও গ্রাম বাংলার এ ঐতিহ্যের সাথে ধরে রাখতে একশ হাত নৌকা তৈরির চিন্তা করেন। এরপর নিজ বাড়ির আঙ্গিনায় শুরু হয় তার নৌকা তৈরি কাজ।

    এক সময় তার ছিলো ৮০ হাত একটি নৌকা। যা দিয়ে মাদারীপুর ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় নৌকা বাইচে অংশ নিয়ে বিজয়ী হন। পরবর্তীতে নৌকাটি অকেজো হয়ে যায়। এর কয়েক মাস পরে নতুন এই নৌকা তৈরী করেন দেলোয়ার আকন।

    এদিকে, মানুষকে আনন্দ দিতে আবারো নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত দেলোয়ার আকনের দল। আর গ্রাম বাংলার ঐতিহ্যের সংস্কৃতি ধরে রাখতে দেলোয়ার আকনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়