১৯/০৪/২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও

    জেড নিউজ, ঢাকা:
    মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। এ সময়সূচিতে সকালে আধঘণ্টা আগে এবং রাতে আধঘণ্টা বেশি সময় চলবে মেট্রোরেল। আগামী রোববার থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝিতেই বাড়বে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে।

    বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। নতুন সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ডিএমটিসিএল।

    নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট)। আর সবশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় (আগে ছিল রাত ৯টা)। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল সকাল সাড়ে ৭টা), আর সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল রাত ৯টা ৪০ মিনিট)।

    শুক্রবার বর্তমানে বেলা ৩টায় মেট্রোরেল চলাচল শুরু হয়, নতুন সূচিতে তা শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার রাতেও চলাচলের সময় আধঘণ্টা বাড়বে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়