০৬/০৫/২০২৬, ২৩:১৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১

    জেড নিউজ, ঢাকা:

    রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলো। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করত।

    জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হয়। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

    জাহিদকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেয়া হয়েছিল। পরে জাহিদকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়