spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে ৪ দেশের বিশেষজ্ঞ দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেড নিউজ, ঢাকা:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, এই চার দেশের বিশেষজ্ঞদের আনতে চাচ্ছি, যাতে তারা ইনভেস্টিগেট করে আগুন লাগার কারণ ও কে দায়ী সেটা যেন বের করতে পারে। তবে আমি মনে করি বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা। বিমানবন্দরের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে।

জাহাঙ্গীর আলম বলেন, দাহ্য পদার্থ বেশি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতেও সময় লাগে। এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়