১৮/০৪/২০২৬, ১৯:০১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী হাসপাতালে ভর্তি

    সদ্য প্রয়াত ভারতের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের স্ত্রী গারিমা সাইকিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তির কাজ নিয়ে দিনরাত ব্যস্ত ছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, স্বামীর অকাল মৃত্যু এবং তদন্তের আবহে মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন গারিমা। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় গারিমাকে দ্রুত গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীকে হারানোর শোকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, গারিমার শরীরে জলের পরিমাণ কমে গেছে এবং দীর্ঘ রাত জেগে শোকে থাকা তার দুর্বলতার কারণ।

    তার রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড ও ইসিজিওসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তার ব্রজেন লখরের তত্ত্বাবধানে গারিমার চিকিৎসা চলছে। আপাতত শারীরিকভাবে স্থিতিশীলও তিনি। তবে হাসপাতাল থেকে কখন ছাড়া পাওয়া হবে, তা নিশ্চিত করা যাচ্ছে না। জুবিনের অনুরাগীরা তার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছেন।

    গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে সাঁতার কাটার সময় মৃত্যু হয় জুবিন গার্গের। এই মৃত্যুকে কেন্দ্র করে শোকে স্তব্ধ রয়েছে আসাম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়