০২/০৭/২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    তিতুমীর কলেজের নৈরাজ্যের পেছনেও ছাত্রলীগ

    সরকারী তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে সোমবার রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দিনভর সড়ক ও রেলস্টেশন অবরোধ করে বিক্ষিপ্তভাবে হামলা-ভাংচুর চালানো হয়। চলন্ত ট্রেনে মারা হয় ইটপাটকেল। এতে এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

    এদিকে ওই হামলায় শিশু আহত হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয় নানা মহল থেকে। তবে সূত্র বলছে, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে সোমবার সাধারণ মানুষের ওপর হামলা চালায় ছাত্রলীগের একটি গ্রুপ।

    এর মধ্যে কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম সানি, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি দিদারুল আলম সজীব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ আইসিটি বিষয়ক সম্পাদক আক্তার হোসেনসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

    এর আগে রাজধানীর শাহবাগ ও চট্টগ্রামে হিন্দুদের সমাবেশ, সচিবালয়ে এইচএসসি অকৃতকার্ দের অনুপ্রবেশ ও নাশকতার চেষ্টারতদের মধ্যেও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের ব্যাপক সংশ্লিষ্টতা ছিলো।

    জনপ্রিয়