০২/০৭/২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কোনো ব্যাংক বন্ধ করবে না অর্ন্তবর্তীকালীন সরকার

    ফ্যাসিস্ট হাসিনার লাগামহীন দুর্নীতির সবচেয়ে বড় শিকার ছিলো দেশের ব্যাংকিং খাত। সরকারি-বেসরকারি সবগুলো ব্যাংকই শেখ পরিবার ও তার ঘনিষ্ঠজনদের থাবায় ছিলো জর্জরিত। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা ব্যাংকগুলোকে প্রায় দেউলিয়া করে দেয়। ৫ আগস্ট অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই ভঙ্গুর ব্যাংকিং খাতেই বেশি জোর দেওয়া হয়েছে।

    এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, হাসিনা আমলের ভঙ্গুর অবস্থা থেকে ইতিমধ্যেই বেশকিছু ব্যাংক ভালো অবস্থানে ফিরে আসছে। আর আগে থেকেই ভালো অবস্থায় থাকা ইসলামী ব্যাংকগুলোর অবস্থা হচ্ছে আরো শক্তিশালী। তবে কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংকই বন্ধ করবে না সরকার।

    তিনি জানান, হাসিনার আমলে ব্যাংকিং খাতে কোনো শৃঙ্খলা ছিলো না। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরদের সহযোগিতায়ই মানি লন্ডারিং হয়েছে। যে কোনো ব্যাংকের অডিট রিপোর্টেও প্রতিফলিত হয়েছে তাদের ইচ্ছা-অনিচ্ছার বিষয়টি।

    জনপ্রিয়