০২/০৭/২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চা শিল্পে নীরব বিপ্লব ঘটিয়েছে পঞ্চগড়ের চা বাগান

    জি নিউজ ডেস্ক।

    চায়ের সমতল স্বর্গ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড় জেলায় এখন যে দিকেই তাকানো যায়, দিগন্তবিস্তৃত চা-বাগান। পুরো জেলার চেহারা বদলে গেছে। সমতলে চা চাষে ঘটেছে নীরব বিপ্লব, যা ইতিমধ্যে দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজার দখল করেছে।

    বর্তমানে এই জেলায় মোট ৯টি বড় ও ৮ হাজার ৩৫৫টি ক্ষুদ্রায়তনের চা-বাগান রয়েছে। চা-শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ভ্রমণ পিপাসুরাও চা বাগান দেখতে পঞ্চগড়ে আসছেন। তাই পঞ্চগড় এখন ট্যুরিস্ট জেলা হিসেবে আবির্ভূত হয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, অমিত সম্ভাবনাময় সমতলের এই চা শিল্পের উন্নয়নে সরকারের যথাযথ পদক্ষেপ নেয়ার পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ নিতে হবে।

    জনপ্রিয়