০২/০৭/২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হাসিনাকে আশ্রয় দিয়ে ঘরে বাইরে প্রশ্নের মুখে ভারত

    জি নিউজ ডেস্ক।

    ফ্যসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলে ভারতের ভেতর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, মানবধিকার সংগঠন, মিডিয়া ও ব্যক্তি পর্যায় থেকে বিরোধিতার মুখে পড়েন।
    অসাম্প্রদায়িক ও গনতন্ত্রপন্থী এই অংশটি বাংলাদেশে গুম,হত্যা ও গণতন্ত্র ধ্বংসের হোতা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে।

    ভারতের প্রথম সারির মিডিয়া ও একাধিক প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক শেখ হাসিনাকে ফ্যসিস্ট আখ্যা দিয়ে তার কারনে বাংলাদেশ-ভারতের কূটনীতিক সম্পর্কের টানাপোড়েনের আশংকার কথা জানায়।
    ভারতীয় বিশ্লেষকদের মতে, নিকটতম প্রতেবেশি রাষ্ট্র বাংলাদেশের জনগণের ইচ্ছার বাইরে গিয়ে শুধুমাত্র হাসিনাকে অন্ধ সমর্থন দেয়াটা ভারতের দুর্বল পররাষ্ট নীতির বহিঃপ্রকাশ। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে গিয়ে ভারত তাদের আঞ্চলিক নিরাপত্তাকে শংকার মধ্যে ফেলে দিয়েছে।

    বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক তাদের দীর্ঘ পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বলেন, গত ১৫ বছর বাংলাদেশি জনগণের মাঝে ভারত বিদ্বেষী মনোভাব সর্বোচ্চ অবস্থায় রয়েছে। এর জন্য তারা ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনার আগ্রাসী শোষণকে দায়ী করেন।

    জনপ্রিয়