বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে অর্ন্তবর্তী সরকার।
ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে আহত ৩২৯৫ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে ।
একইসঙ্গে যারা ইতোমধ্যে চিকিৎসা খরচ নিজেরা বহন করেছে, তাদের টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি যাঁরা পঙ্গুত্ব বরণ করেছেন বা অঙ্গ হারিয়েছেন, সেই অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা ।
আহতদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কারও যদি দেশে চিকিৎসা সম্ভব না হয় এবং বিদেশে চিকিৎসার জন্য বিজ্ঞানসম্মত সুপারিশ করা হয়, তাহলে সেই ব্যবস্থাও গ্রহন করবে অর্ন্তবর্তী সরকার ।
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে দুই সদস্যের একটি মেডিকেল টিম ।





