০২/০৭/২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শিক্ষার মান উন্নয়নে সরকারের পদক্ষেপ

    জি নিউজ ডেস্ক।

    অন্তর্বর্তী সরকার দেশে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমান দীর্ঘ ১৫ বছর পর এবার প্রাথমিক ও মাধ্যমিকের সব পাঠ্যবই ছাপা হবে দেশের ছাপাখানায়। এতো বছর পাঠ্যবইয়ের একটি বড় অংশ ভারত থেকে ছেপে আনা হতো। এবার ভারতে বই ছাপার কাজ দেওয়া হয়নি।

    আগামী জানুয়ারির প্রথমদিকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং দাখিল ও কারিগরির ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবে। জরুরি ভিত্তিতে এবার ১ কোটি পাঠ্যবই সেনাবাহিনীর মাধ্যমে ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    এদিকে, সরকারের তিন মাসে ২০৮ জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ৬ হাজার ৫৩১ । পাশাপাশি জুলাই-আগষ্ট গন-অভ্যুথানে সাইদ, মুগ্ধর মতো শহীদদের নাম পাঠ্যবইয়ের অর্ন্তভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

    ফ্যাসিস্ট সরকারের আমলে পাঠ্যপুস্তকে দলীয় উক্তি এবং হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত, তাদের অনেকের নাম মুছে ফেলা হয়। বর্তমান সরকার সেসব ইতিহাস পাঠ্যপুস্তকে সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।

    জনপ্রিয়