২৯/০৬/২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ

    জেড নিউজ, ঢাকা:

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা।

    আজ সোমবার (২৯ জুন, ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদে ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান হেনড্রিক মার্টিনাস বাস।

    প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়া যায়। একই সঙ্গে ৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি এবং ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়