জেড নিউজ
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের যখন ধীরে চলো নীতি তখন সমালোচনা শুরু হয় নানা মহল থেকে। এবার সেই সমালোচনাকে আমলে নিয়েই মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর ধারাবাহিকতায় আগামী ৩১ ডিসেম্বর ঘোষণা করা হচ্ছে জুলাই ঘোষণা।
এদিকে, শনিবার জাতীয় সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম থেকেও দেশ থেকে মুজিববাদের কবর রচনার তাগিদ আসে। সূত্র বলছে, গণ-বিপ্লবের পর গণমানুষের আকাঙ্খার প্রতিফলন হয়নি- সংলাপে এমন মন্তব্যের জোর উপস্থাপন ছিলো। এ প্রেক্ষিতে সারাদেশে ফের জনমত সৃষ্টির বিষয়টিও প্রাধান্য পায়।
বিপ্লব পরবর্তী রাজনৈতিক দলগুলোর অনৈক্য দেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন প্রক্রিয়াকে তরান্বিত করছে। এমনকি রাজনৈতিক দল ও অন্তবর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের একের পর এক নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে আওয়ামী লীগ-এমন বিতর্কও চলমান রয়েছে।
এই অবস্থায় আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণা দেশের সার্বিক নিরাপত্তা ও সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি দায় শোধের অন্যতম উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





