০৭/০৫/২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বরগুনায় বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি

    বরগুনা প্রতিনিধি:

    বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়বগি ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া এলাকায় নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়টি আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার কথা ছিলো। কিন্তু উদ্বোধনের আগেই রাতের আঁধারে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দলিল লেখক দুলাল মিয়া বলেন, ‘সকালে এসে দেখি অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন চুরির ঘটনা রহস্যজনক। ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি।

    এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, ‘বিষয়টি আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়