০৭/০৫/২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ভেবেছিলাম টিভির সমস্যা, পরে দেখি পিচই কালো: আকিল

    জেড নিউজ স্পোর্টস:
    মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে মজা-ঠাট্টা আর সমালোনা-সবই চলে নিয়মিত। তবে সেই আলোচনাতেই এবার হাস্যরসের নতুন মাত্রা যোগ করলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

    প্রথমবার টেলিভিশনে মিরপুরের ম্যাচ দেখে তিনি ভেবেছিলেন, টিভিটাই বুঝি নষ্ট হয়ে গেছে! সেই ‘কালো’উইকেটেই মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা রাখেন আকিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসতে হাসতে জানালেন, কীভাবে প্রথমবার মিরপুরের উইকেট দেখে ভুল বুঝেছিলেন তিনি।যখন টিভি অন করলাম, পর্দা একদম কালো দেখাচ্ছিল। মনে হচ্ছিল, টিভিতেই বুঝি সমস্যা-হয়তো রঙ চলে গেছে বা সেটিংস গড়বড়। পরে বুঝলাম, পিচটাই আসলে এমন কালো!

    মিরপুরের স্পিন স্বর্গ দেখে আকিলকে জরুরি ভিত্তিতে উড়িয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ফ্লাইটের পর মঙ্গলবার ভোর ৪টায় টিমে হোটেলে যোগ দেন অভিজ্ঞ স্পিনার। পরে দুপুরেই আবার খেলতে নেমে যান। মূল ম্যাচের পুরো ১০০ ওভারের পর সুপার ওভারের দায়িত্বও পড়ে আকিলের কাঁধে।

    সুপার ওভারে ১১ রান বাঁচাতে নেমে দুইটি ‘ওয়াইড’ ও একটি ‘নো’ বল করলেও ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে জয় এনে দেন আকিল। আর মূল ম্যাচে ৪১ রানে তিনি নেন ২ উইকেট ও ব্যাটিংয়ে দশ নম্বরে নেমে করেন ১৭ বলে ১৬ রান।অথচ ২০২৩ সালের জুলাইয়ের পর এটিই ছিল তার প্রথম ওয়ানডে। তাই আকিলের কাছে প্রশ্ন হয়েছিল, প্রথম ওয়ানডেতে দলের বাইরে থেকে উইকেট দেখার পর কি মনে হয়েছিল কিনা যে, এই উইকেটে খেলতে পারলে ভালো হতো?

    উত্তরে অবশ্য কোনো আক্ষেপের কথা বলেননি আকিল। তিনি বলেন, (প্রথম ম্যাচে) আমার মনে হয়নি যে কেন আমি দলে নেই। আমি নির্বাচক, দায়িত্বরতদের ওপর ভরসা রাখি। তারা এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আছে। আর আমার জন্য মূল বিষয় হলো ম্যাচ উপভোগ করা, নিজের সামর্থ্যে সর্বোচ্চ দিয়ে পারফর্ম করা। এরপর বাকি কাজ নির্বাচকদের। তাদের কাজ এটি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়