০৭/০৫/২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১১ নম্বরে রাবাদার রেকর্ড, পাকিস্তানের লিড কেড়ে নিলো প্রোটিয়ারা

    জেড নিউজ ঢাকা:

    প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৩৩ রানের জবাবে ৮ উইকেটে ২৩৫ দক্ষিণ আফ্রিকার। রাওয়ালপিন্ডি টেস্টে ভালো একটা লিড পেতে যাচ্ছে পাকিস্তান, মনে হয়েছিল তখন। সেখান থেকে প্রোটিয়া লোয়ার অর্ডারদের অবিশ্বাস্য কাণ্ড।

    প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোর্ডে দাঁড়ালো ৪০৪ রান। লিড ৭১ রানের। এগার নম্বরে নেমে ব্যাট হাতে রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

    ৩৮ বলে ফিফটি হাঁকিয়েছেন রাবাদা। যা কিনা টেস্ট ইতিহাসে ১১ নম্বর কোনো ব্যাটারের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেন শিলিংফোর্ডের ২৫ বলে ফিফটি এই তালিকায় এক নম্বরে।

    ৬১ বলে ৪টি করে চার-ছক্কায় ৭১ রান করেন রাবাদা। দশ নম্বর ব্যাটার কেশভ মহারাজের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩০ রান। অলরাউন্ডার সেনুরান মুথুসামি অপরাজিত থাকেন ৮৯ রানে।

    পাকিস্তানের ৩৮ বছর বয়সী অভিষিক্ত বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি ক্যারিয়ারের প্রথম টেস্টে একাই নিয়েছেন ৬ উইকেট।

    জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পাকিস্তান। ১৬ রানে হারিয়েছে ৩ উইকেট। আউট হয়েছেন ইমাম উল হক (৯), আবদুল্লাহ শফিক (৬) আর শান মাসুদ (০)।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়